জলপাইগুড়ি , ৫ আগস্ট
এসটি, এসসি ও ওবিসি সম্প্রদায়ের মানুষের উন্নয়নে জন্য দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন জলপাইগুড়ি কালিয়াগঞ্জের বাসিন্দা পেশায় জেলা আদালতের ল ক্লার্ক আজিজুল রহমান বলে দাবি। তার সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে রাজরংশীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে একাংশ রাজবংশীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।
আজিজুলকে কালিমালিপ্ত করতে কেউ বা কাহারা এই কাজ করেছে বলে দাবি
ভারত মুক্তি মোর্চা ও এসটি এসসি ও মাইনরিটি এমপ্লয়িজ ফেডারেশনের। বুধবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দুই সংগঠনের তরফে জানানো হয় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে আজিজুলকে অপমান করা হয়। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বলে জানালেন এসটি এসসি ও মাইনরিটি এমপ্লয়িজ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সদস্য সুখরঞ্জন সরকার।
তিনি বলেন,শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে।”
ভারত মুক্তি মোর্চার কো-অর্ডিনেটর মলয় সিদ্ধা বলেন, “প্রশাসনের সব স্তরে অভিযোগ জানানো হয়েছে। আমাদের অনুমান এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কাজে লাগিয়ে এই কুরুচিকর মন্তব্য করা হয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করার দাবি জানাই।”

