শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি :
প্রার্থী ঘোষণা আগেই দেওয়াল লেখনে তৎপর মেয়র গৌতম দেব, শুরু জল্পনা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই দেওয়াল লেখনের মাধ্যমে শহরে নির্বাচনী আবহ তৈরি করলেন মেয়র Gautam Deb। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা।মেয়র জানান, দেওয়াল লেখনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এতে খুব বেশি সময় লাগবে না। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি, তবুও কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন বলে তিনি উল্লেখ করেন।তার কথায়, যেদিন দল প্রার্থী ঘোষণা করবে, সেদিন থেকেই নাম-সহ পোস্টার দেওয়া হবে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “দল যদি আমাকে প্রার্থী করে, তবেই শহরের দেয়ালে আমার নাম-সহ পোস্টার লাগানো হবে।

