কোচবিহার, ১৮ আগস্ট:
কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে মহাসমারোহে পূজিত হচ্ছেন মা মনসা। মনসা পুজোকে ঘিরে মন্দির চত্বরে তৈরি হয়েছে উৎসবের আবহ। সকাল থেকেই ভক্তদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ।
মনসা দেবীর পুজো দিতে দূরদূরান্ত থেকে বহু মানুষ কাঠামিয়া মন্দিরে এসে ভিড় জমিয়েছেন। ভক্তরা দেবীর কাছে পুজো ও প্রার্থনা জানাচ্ছেন। পুজো উপলক্ষে মন্দির চত্বর সেজে উঠেছে নানা আয়োজন ও ভক্তিমূলক পরিবেশে।
ঐতিহ্যবাহী এই মনসা পুজোকে ঘিরে কোচবিহারবাসীর উৎসাহ ও আবেগও চোখে পড়ার মতো। সকাল থেকেই মন্দিরে ভক্তদের আনাগোনা অব্যাহত রয়েছে।

