কোচবিহার, ২৩ ডিসেম্বর :
কোচবিহারে উন্মোচন করা হলো পল্লীসংস্কৃতিবিদ হরিশ্চন্দ্র পালের আবক্ষ মূর্তি। কোচবিহার শহরের হরিসপাল মোড়ে বসানো হয়েছে এই মূর্তিটি। মঙ্গলবার এটির উদবোধন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড : মহেন্দ্র নাথ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, হরিশচন্দ্র পালের উত্তরসূরি তার নাতি ঋষিকল্প পাল সহ অন্যানোরা। হরিশ্চন্দ্র পাল উত্তরবঙ্গের ভাওয়াইয়া সংকৃতির উল্লেখযোগ্য নাম। তিনি বিভিন্ন ভাওয়াইয়া সংগীত রেকর্ডিং করেন। তার কাজ রক্ষনাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

