জলপাইগুড়ি, ২৭ আগস্ট
দাম নিয়ন্ত্রণে রেখে ক্রেতা বিক্রেতার মঙ্গল কামনা করেই বাজারে অভিযান। বৃহস্পতিবার জালপাইগুড়ি টাউন স্টেশন বাজারে খাদ্য সামগ্রী থেকে শুরু করে কাঁচা সাক সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিস্ট্রিক্ট লিগ্যাল মেট্রোলজি দফতর। মূলত কাঁচা সাক সবজির দাম ঊর্ধ্বমুখী এমনটাই অভিযোগ উঠেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। যদিও অভিযান শেষে জয়েন্ট কন্ট্রোলার শুভাশীষ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই আমরা জেলা জুড়ে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এমন খাদ্য সামগ্রী থেকে শুরু করে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছি ,যাতে ক্রেতা এবং বিক্রেতার মঙ্গল হয় উভয়েই ভালো থাকেন ।

