শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারী :
লক্ষীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির দাবিকে সামনে রেখে শনিবার গেট বাজারে ভারতীয় জনতা পার্টির ডাবগ্রাম–ফুলবাড়ী ৩ মণ্ডলীর যুব মোর্চার পক্ষ থেকে নবান্নে চিঠি পাঠানো হয়। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের যুব সমাজ ভাতার ওপর নির্ভরশীল হতে চায় না, তারা চায় স্থায়ী কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা।
এই প্রসঙ্গে বিজেপির ডাবগ্রাম–ফুলবাড়ী ৩ মণ্ডল যুব মোর্চার সভাপতি শ্যামল বিশ্ব শর্মা বলেন, “চাকরি না দিয়ে সরকার যুব সমাজকে ভাতার ওপর নির্ভরশীল করে তুলছে। আমরা ভাতা নয়, চাকরি চাই। বাংলায় নিয়োগ চাই।

