জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে নিউ লাইনে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম অবিনাশ ওরাওঁ। তিনি ওই চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক। জানা গিয়েছে তিনি প্রায়ই মদ্যপান করে বাড়িতে অশান্তি করতেন। সোমবার এইনিয়ে প্রচন্ড অশান্তি শুরু হয়। ঝগড়াঝাঁটি চলাকালীন তাঁর ছেলে জল্পেশ ওরাওঁ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। এতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে।
মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে
Leave a Comment

