মাথাভাঙ্গা, ৪ এপ্রিল :
SIR আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা ঘটলো মাথাভাঙ্গাতে,এমনটাই দাবি। ভোটার তালিকা থেকে স্ত্রীর নাম বাদ যাওয়ার আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হল স্বামীর দাবি পরিবার ও এলাকাবাসীর।
মৃতের নাম আমির হোসেন ,তার বাড়ি মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বড়দোলা এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে পরিযায়ী শ্রমিক আমির হোসেন নেপালের একটি ইটভাটায় কাজ করেন। পরিবারের সকলের নাম থাকলেও শুধুমাত্র আমির হোসেনের স্ত্রী নার্গিস বিবির নাম ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যায়। আর সেই খবর শোনার পর আতঙ্কে আমির হোসেন গতকাল রাতে অসুস্থ হয়ে পড়ে। এরপর সেখানেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু চিকিৎসকরা মৃত বলে জানায়।

