২৮.০৪.২৫
ওয়েব ডেস্ক :
যুদ্ধ করবে কি, ভয়ে কাঁপছে পাকিস্তানের সেনা বাহিনী। পাক সেনায় গণ ইস্তফা। সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সেনার মনোবল তলানিতে পৌঁছেছে। কেউ সেনাবাহিনীতে কাজ করতে চাইছেন না। সেনা প্রধানকে চিঠি লিখে গণইস্তফার কথা জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি।
জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ২৫০ জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছে প্রায় ১২০০ পাক সেনা জওয়ান। পহেলগাঁওয়ের ঘটনার পরই পাক সেনাবাহিনীতে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। সূত্রের খবর, মূলত সিন্ধু ও নর্থ-ইস্ট ফ্রন্টিয়ারে একাধিক সেনা কর্মী ইস্তফা দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিকরাও ইস্তফা দিচ্ছেন। ইস্তফার কারণ হিসাবে অসুস্থতা ও মানসিক চাপ দেখানো হয়েছে।

