ডুয়ার্স , ১৪ আগস্ট
অবৈধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার এক মহিলা। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মাল থানার পুলিশ সাদা পোশাকে গতকাল স্বাধীনতা দিবসের দিনে বিশেষ অভিযান চালায়। মাল ব্লকের ডামডিম এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেসময় পুলিশ ঘর থেকে অবৈধ কাপ সিরাপ উদ্ধার করে। ঘটনায় অমিশা বেগম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
কাফ সিরাপগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কোথায় পাচারের ছক রয়েছে পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ঘটনায় গ্রেপ্তার আমিশা বেগম দাবি করেন এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। এটা তার বাড়ি নয়। তার মেয়ের বাড়ি।

