ছাত্র ছাত্রীরা নামতেই ব্লাস্ট করলো গাড়ি । ভয়ানক অগ্নিকাণ্ড স্কুল ভ্যানে।
স্কুল ভ্যানে আচমকা আগুন । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ারের পাটকা পাড়া এলাকায় । জানা গিয়েছে, এদিন স্কুল ভ্যানটি ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়ার সময় হঠাৎ কালো ধোয়া দেখতে পায় গাড়ির চালক। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ছাত্র-ছাত্রীদের নামিয়ে নিয়ে যান তিনি । গাড়ি খালি হতেই আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । পৌঁছয় পুলিশ । ঘটনায় হতাহতের কোনো খবর নেই ।

