শিলিগুড়ি, ৮ ডিসেম্বর :
শিলিগুড়ি আদালতে দালালরাজদের দৌরাত্ম্য রুখতে প্রশাসনের দ্বারস্থ হলো পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন। এমনকি নতুন বিল্ডিং হলে তাদের স্থায়ী বসার জায়গা দিতে হবে বলে দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার। সোমবার তাদের প্রতিষ্ঠা দিবস পালিত হলো। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন বিচারকরা। এই অনুষ্ঠানেই সম্পাদক বলেন, “আমরা চাই সারা রাজ্যের মত আমাদেরও ওয়েলফেয়ার ফান্ড চালু করা হোক। এনিয়ে আমাদের আন্দোলন চলছে। যদি আমাদের দাবিপূরণ না হয় তাহলে আন্দোলন আরও তীব্রতর হবে।

