কোচবিহার, ৩ জানুয়ারী :
কোচবিহারের শুটকাবাড়ি ধীরে বাংলাদেশে পরিণত হচ্ছে। পুরান পোস্ট অফিস পাড়ার মাঠের জনসভায় নিশীথ প্রামাণিকের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস । বুধবার নিজের ফেসবুক দেয়ালে একটি পোস্ট করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । সেই পোস্টে , সুটকাবাড়ির রাস্তা দিয়ে নিশিত প্রামাণিকের যাতায়াত বন্ধ করার বার্তা দিয়েছেন জনগণকে। ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
উল্লেখ্য গতকাল কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে জনসভায় নিশীথ প্রামানিক মন্তব্য করেন, ধীরে ধীরে সুটকা বাড়ি দ্বিতীয় বাংলাদেশের রূপান্তরিত হচ্ছে । এরপর সেখান দিয়ে দলে দলে লোক শহরে ঢুকে সব ছারখার করে দেবে

