জলপাইগুড়ি, ২১ জানুয়ারী :
পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের শিলান্যাশ হল জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। বুধবার শহরের পান্ডা পাড়া অশোক নগরে দীর্ঘদিন থেকে বেহাল থাকা সাতশো মিটার রাস্তার কাজের শিলান্যাশ করলেন জেলাশাসক শমা পারভিন সঙ্গে ছিলেন পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সহ অনেকে। পুরসভার দাবি, পথশ্রী প্রকল্পের মাধ্যমে শহরের ১০৪টি রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়েছিল। ইতিমধ্যে ৫২টি বেহাল রাস্তা সংস্কারের অনুমোদন এসেছে, ৪৯টি রাস্তার কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে দাবি। এ দিন পান্ডা পাড়া অশোক নগরের রাস্তার কাজের শিলান্যাশ হয়। মঞ্চ করে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার কাজের বিবরণের ফলোকের উদ্বোধন করলেন জেলাশাসক। ৮০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ শুরু হচ্ছে। মোট ১৪ কোটি ৩৩ লক্ষ টাকার রাস্তার কাজ সম্পূর্ণ করা হবে বিধানসভা ভোটের আগে শহরে জানালেন পুরপ্রধান। তিনি বলেন, “২১ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। ১১ নম্বর ওয়ার্ডে প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে। ধাপে ধাপে ৩৯ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে শহরে।” জেলাশাসক শমা পারভিন বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব জায়গায় সঙ্গে জলপাইগুড়িতেও পথশ্রী প্রকল্পের মাধ্যমে বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।”

