আলিপুরদুয়ার, ৩ জানুয়ারী :
কালচিনি চা বাগানে শ্রমিকদের রিলে অনশন আজ দশ দিনে পড়লো।
দশ দিন যাবৎ ধরে কালচিনি চা বাগানের শ্রমিকরা বকেয়া বেতন প্রদানের দাবিতে রিলে অনশন চালিয়ে যাচ্ছে। কালচিনি চা বাগানের শ্রমিকদের ৪৫ দিনের বেতন বকেয়া আছে। মালিকপক্ষ শ্রমিকদের কাজ করিয়ে বেতন না দিয়ে পালিয়ে গেছে। শ্রমিকরা বকেয়া দাবিতে অনশন চালাচ্ছে। শ্রমিকদের অভিযোগ এখন ওবধি শ্রম দফতর বা প্রশাসন কারো পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি। শ্রম দফতর ও প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেয় শ্রমিকরা।

