কোচবিহার, ১১ জানুয়ারী :
কোচবিহার জেডি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করে মেডিকেল হাব গড়ে তোলার দাবিতে লাগাদার আন্দোলন CPIM এর। রবিবার এই দাবিতে অবস্থান বিক্ষোভে বসলো CPIM খাগড়াবাড়ি এরিয়া কমিটি। রাজ আমলের তৈরি এই হাসপাতালকে হেরিটেজ ঘোষণা করার জোড়ালো দাবিও তুলেছে তারা।
১৯৪৭ সালে কোচবিহার ২ নম্বর ব্লকের মহিষবাতান এলাকায় প্রায় ৮০ বিঘা জমির উপর গড়ে ওঠে জেডি হাসপাতাল । যা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের নামাঙ্কিত। স্থানীয়দের দাবি,বাম আমলে এই হাসপাতালের পরিষেবা বেশ ভালো থাকলেও বর্তমানে তলানিতে ঠেকেছে। একটা সময় এই হাসপাতালে র জায়গায় মেডিকেল কলেজ গড়ে উঠার কথা ছিল। তবে পরে তা স্থানান্তরিত হয় MJN হাসপাতালে।
এদিকে বর্তমানে এই হাসপাতালের পরিকাঠামো বেহাল। বিঘ্নিত হচ্ছে পরিষেবা। CPIM এর দাবি, দ্রুত এই হাসপাতালএর পরিকাঠামো উন্নয়ন করে মেডিকেল হাব গড়ে তুলতে হবে।

