জলপাইগুড়ি, ১৯ জানুয়ারী :
ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহারপুর বড়বাড়ি এলাকা থেকে উত্তম দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। জানা গেছে মালদা থেকে ব্রাউন সুগার কিনে উত্তম দে রবিবার পদাতিক এক্সপ্রেসে জলপাইগুড়ি আসে। পুলিশ সুত্রে খবর গোপন সুত্রে খবর পাওয়ার পরে দুপুরে পাহারপুর এলাকায় হানা দিয়ে রাস্তা থেকেই উত্তম কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে উত্তম রানীনগর চেওড়া পাড়া এলাকার বাসিন্দা। এই ব্যক্তি এর আগেও মালদা থেকে ব্রাউন সুগার নিয়ে এসে জলপাইগুড়িতে ব্যবসা করেছে। এর পেছনে আরো কারা আছে তা জানার জন্য উত্তম কে জেরা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

