জলপাইগুড়ি, ৩ ফেব্রুয়ারী :
জলপাইগুড়ির ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের পথে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হল। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন স্পোর্টস কমপ্লেক্সে আধুনিক সিনথেটিক ট্র্যাক নির্মাণের ফাউন্ডেশন লেআউটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে নির্মিত এই ট্র্যাক আগামী তিন মাসের মধ্যেই সম্পূর্ণ হবে। কলকাতার পর এই প্রথম জলপাইগুড়িতে সিনথেটিক ট্র্যাক তৈরি হওয়ায় উত্তরবঙ্গের ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রস্তুতির আরও বড় সুযোগ পাবেন।

