জলপাইগুড়ি, ২১ জানুয়ারী :
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের আবহে উদ্বেগে মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ি শহর লাগোয়া গড়ালবাড়িতে। বুধবার সকালে গড়ালবাড়ির প্রধানপাড়ায় বাসিন্দা মকবুল হকের (৬১) বাড়িতেই মৃত্য হয়েছে। পরিবারের দাবি, মকবুলের শুনানির নোটিশ এসেছিল, তার পর থেকেই তিনি উদ্বেগে ছিলেন। আগামিকাল তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। মৃতের ভাস্তা তরিকুল বলেন, “চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে মৃত্যু হয়েছে। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই তিনি উদ্বেগে ছিলেন। ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কার কথা বারবার বলতেন, সে কারণেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে।” তৃণমূলের শ্রমিক সংগঠনের সদর ব্লক ১ এর সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন, “ভোটার তালিকার উদ্বেগে আরও একটা প্রাণ গেল।”

