মাথাভাঙ্গা, ১২ ফেব্রুয়ারী :
আজ থেকে শুরু ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথমদিন অর্থাৎ আজ বাংলা বিষয়ের পরীক্ষা।তাই পরীক্ষার আগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে।সেইমতো মাথাভাঙ্গা শহরেও দেখা গেল একই চিত্র।এদিন মাথাভাঙ্গা শ,রে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।সেইসাথে পরীক্ষার্থীদের হাতে কলম,জলের বোতল তুলে দেওয়া হয় তাদের পক্ষ থেকে।এদিনের এই কর্মসূচিতে মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ,বাবন বর্মন,শেখর রায়,উত্তম বর্মন সহ আরও অন্যান্যরা।

