কোচবিহার, ২১ জানুয়ারী :
বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভে বসলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মীরা। বুধবার কোচবিহার পরিবহন ভবনে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিঁপলাই এর ঘরের বাইরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে তারা। তাঁদের দাবি, সংস্থার সকল অস্থায়ী কর্মীদের রাজ্য সরকার প্রদত্ত ১০৬৬ মেমো নম্বরের আওতায় এনে বেতন বাড়াতে হবে। তবে অভিযোগ বেশ কিছুদিন আগে সংস্থার অস্থায়ী ড্রাইভারদের বেতন বাড়ানো হলেও কন্ডাক্টর ও মেকানিকদের বেতন বাড়ানো হয়নি । ফলে তাদের বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে।

