মাথাভাঙ্গা, ১৭ মে :
মাথাভাঙ্গা ১ নং ব্লকের পাইকারটারি এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।এই বিষয়ে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে।
বিজেপি নেতা দীনেশ বর্মন বলেন মাঝিরবারি থেকে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী অমলেশ ডাকুয়াকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা লোহার রড নিয়ে আক্রমণ করে। এরপর আহত বিজেপি কর্মীকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেইসাথে মাথাভাঙ্গা থানাতেও লিখিত আকারে অভিযোগ করেছেন বলে জানান।যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

