শিলিগুড়ি, ২২ জানুয়ারী :
Sir-এর বিরুদ্ধে চলতে থাকা হয়রানির অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে বিক্ষোভে সামিল হয় সিপিএম। অভিযোগ নিয়ে আলোচনা করার জন্য আগেই এসডিও-র কাছে সময় চাওয়া হলেও দেখা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সিপিএম নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
এরপর শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধের ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে হয়রানি বন্ধ করতে হবে এবং প্রশাসনকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

