জলপাইগুড়ি, ২৪ জানুয়ারী :
জলপাইগুড়ি সদর বিডিও অফিসের সামনে তীব্র বিক্ষোভে সামিল হল তৃণমূল আইএনটিসি শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল মাচায় করে এনে মরা ধ্বনি দিয়ে দাহ করা হয়। শ্রমিক সংগঠনের অভিযোগ, SIR প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি বলে জানান নেতৃত্ব। বিক্ষোভস্থলে সংগঠনের কর্মী-সমর্থকদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূল আইএনটিসি শ্রমিক সংগঠনের নেতারা।

