কোচবিহার, ২৭ জানুয়ারী :
বেতন বৃদ্ধির দাবিতে ফের অবস্থান-বিক্ষোভে বসলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার কোচবিহার সাগরদিঘির পারে অবস্থিত পরিবহন ভবনে সংস্থার মানেজিং ডিরেক্টরের কক্ষের বাইরে অবস্থানে বসেছে তারা । মূলত তাদের দাবি, বেশ কিছুদিন আগে ১০৬৬ মেমোর আওতায় সংস্থার ড্রাইভারদের বেতন বৃদ্ধি হয়েছে । তবে কন্ডাক্টার এবং মেকানিকদের বেতন বৃদ্ধি হয়নি। এই নিয়ে আন্দোলনে নামলে সংস্থার পক্ষ থেকে বেতন বাড়ানো হবে বলে আশ্বাস দেওয়া হয় । তবে অভিযোগ, ঘটনার এক বছর পেরিয়ে গেলেও আজও বেতন বৃদ্ধি হয়নি ।
অস্থায়ী কর্মীদের দাবি , অবিলম্বে সংস্থার কন্ডাক্টার এবং মেকানিকদের বেতন বৃদ্ধি করতে হবে ।
এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন , এই বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

