কোচবিহার থেকে বিমান চালাতে আগ্রহী জেট উইংস সংস্থা। ৪২ সিটের বিমান চালানোয় আগ্রহ
আগামী ১ ই ফেব্রুয়ারী থেকে বন্ধ হতে চলেছে কোচবিহারের বিমান পরিষেবা। ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থা চিঠি মারফত এই খবর জানিয়েছিল কোচবিহার বিমানবন্দরকে। এই খবরে হতাশ হয়েছিল ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ। তবে এরই মাঝে আশার আলো হয়ে উঠে এলো নয়ডা বেসড জেট উইংস সংস্থা । কোচবিহার বিমানবন্দর থেকে ৪২ সিটের প্লেন চালাতে আগ্রহ প্রকাশ করেছে তারা। বিমানবন্দর সূত্রে খবর এই সংস্থা কোচবিহারের রানওয়ে এবং পরিচালন গত বিষয়গুলি খতিয়ে দেখতে চায় । এই খবরে খুশির হাওয়া ছড়িয়েছে ।এবিষয়ে কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, বিষয়টি এখনো প্রাথমিক স্তরে রয়েছে । নয়ডা বেসড জেট উইংস সংস্থাটি কোচবিহার থেকে বিমান চালাতে আগ্রহ প্রকাশ করেছে। কবে তারা কোচবিহারে এসে সব কিছু খতিয়ে দেখবেন তা জানতে তাদের মেইল করা হয়েছে

