শিলিগুড়ি, ১৪ মার্চ :
শনিবার শিলিগুড়ি SUCI (C) র পক্ষ থেকে মার্কিন – ইজরায়েলি সাম্রাজ্যবাদী যুদ্ধনীতি ও যুদ্ধের অজুহাতে গ্যাসের কালোবাজারির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও কুশপুতুল দাহ করা হয় ।
আজ এসইউসিআই (সি)-র পক্ষ থেকে যুদ্ধের অজুহাতে এলপিজি গ্যাসের দামবৃদ্ধি ও কালোবাজারি এবং তেলভান্ডারের দখল নেওয়ার ঘৃণ্য উদ্দেশ্যে মার্কিন ইজরায়েলি সাম্রাজ্যবাদের মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধানোর প্রতিবাদে শিলিগুড়ি কোর্ট মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং গ্যাসের কালোবাজারি ও যুদ্ধ নীতির কুশপুতুল দাহ করা হয়। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে একদিকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করছে কোন সংকট নেই অন্যদিকে গ্যাস বুকিং সময়সীমা বেঁধে দিয়ে কার্যতঃ আতঙ্ক তৈরী করছে ও কালোবাজারিতে মদত দিচ্ছে। পাশাপাশি মার্কিন-ইসরায়েলি সাম্রাজ্যবাদের সৃষ্ট নারীমাতী, শিশুয়াতী যুদ্ধে ইতিমধ্যেই দেড় লক্ষ সাধারণ মানুষ মারা গেছে, এই যুদ্ধে বাস্তবে ভারত সরকার আত্মসমর্পনের ভূমিকা নিয়েছে। একইসঙ্গে এসইউসিআই (সি) দলের পক্ষ থেকে দাবী তোলা হয় এসআইআর -এর মাধ্যমে একজনও বৈধ ভোটার বাদ দেওয়া চলবেনা ও সকল বৈধ ভোটারের নামসহ পূর্ণাঙ্গ তালিকা একাশের পরে নির্বাচন করতে হবে।
কালোবাজারি ও যুদ্ধনীতির কুশমুন্ডুলে অগ্নিসংযোগ করেন জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য্য।

