কোচবিহার, ২৭ জানুয়ারী :
এস আই আরের নামে হয়রানির অভিযোগে কোচবিহার SDO অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি সংঘটিত করলো CPIM। মঙ্গলবার তারা মিছিল করে গিয়ে সাগরদিঘি চত্বরে অবস্থিত SDO অফিসের সামনে বিক্ষোভ দেখায়। সদর মহকুমা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে তারা।
CPIM এর দাবি, SIR এর নামে সাধারণ মানুষ প্রতিদিন হেনস্থার শিকার হচ্ছে। কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এই হয়রানি করাচ্ছে বলে অভিযোগ। অবিলম্বে এসব বন্ধের দাবি জানিয়েছে তারা । পাশাপাশি এস আই আরে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিনের এই বিক্ষবে উপস্থিত ছিলেন CPIM এর জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যানোরা।

