জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারী :
কেন্দ্রের বাজেটে চা শিল্পের জন্য বিশেষ কিছু না থাকায় হতাশা তৈরি হলেও রাজ্য বাজেটে সেই আক্ষেপ অনেকটাই কাটল উত্তরবঙ্গের চা বলয়ে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার বিস্তীর্ণ চা অঞ্চলে রাজ্য সরকারের ঘোষণায় খুশির পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
রাজ্য বাজেটে ক্ষুদ্র চা বাগানে পাতা তোলার উপর কৃষি আয়কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। এর ফলে ছোট ও প্রান্তিক চা চাষিরা সরাসরি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পাশাপাশি চা উৎপাদনের উপর যে সেস আরোপ করা হয়েছিল, তার ছাড় আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতে উৎপাদন খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
চা শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলির মতে, এই সিদ্ধান্তে ক্ষুদ্র চা চাষিদের আর্থিক চাপ কমবে এবং উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও উৎসাহ মিলবে। সব মিলিয়ে রাজ্য বাজেট উত্তরবঙ্গের চা শিল্পে নতুন আশার আলো

