জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারী :
জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা করলা নদী তে মাছের মড়ক। বিষক্রিয়ার আশঙ্কা।মরে ভেসে উঠছে রুই,কাতলা,চিতল,বোয়াল, আড় সহ একাধিক প্রজাতির ছোট বড় নদীয়ালী মাছ। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের ধরা মাছ না খাওয়ার পরামর্শ। মৎস্য দপ্তর কে সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত শুরু পুরসভার।

