ঘুঘুমারী, ৯ ফেব্রুয়ারী :
ঘুঘুমারীতে রেলের ধাক্কায় জলে পড়ে নিখোঁজ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনার পর থেকেই চলছে উদ্ধার তল্লাশি অভিযান।
গতকাল ঘুঘুমারি এলাকায় রেলের ধাক্কায় তোরসা নদীতে পড়ে যান এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনার পর আজ, সোমবার সকাল থেকেই তাঁর সন্ধানে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন। ডুবুরি দল ও স্পিড বোটের সাহায্যে ঘুঘুমারি সংলগ্ন তোরসা নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ঘুঘুমারি সংলগ্ন রেলগেট এলাকার বাসিন্দা বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। বয়স আনুমানিক প্রায় ৩০ বছর।
এলাকাবাসীদের দাবি, ঘটনার আগে দীর্ঘ সময় ধরে তিনি রেলগেটের ওপর বসে ছিলেন। হঠাৎ করেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। বিষয়টি নিয়ে হতবাক স্থানীয়রা।
এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের আবহ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসীরা কী জানাচ্ছেন, চলুন শুনে নেওয়া যাক।

