শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারী :
প্রায় দু’বছর ধরে বকেয়া পাওনা না মেলার অভিযোগে বিক্ষোভে নামলেন জনস্বাস্থ্য কারিগরি দফতর PHE এর ঠিকাদাররা। ঠিকাদারদের দাবি, দীর্ঘদিন কাজ করার পরও তাঁদের বিল পরিশোধ করা হয়নি। একাধিকবার দফতরের সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার সেবক রোডে অবস্থিত PHE দফতরের অফিস গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন ঠিকাদাররা। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া মেটানো না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।

