দিনহাটা, ১৬ ফেব্রুয়ারী :
আড়াই হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার আটিয়াবাড়ী এলাকার এক ব্যক্তির তিন দিনের পুলিশি হেফাজত।
সোমবার দিনহাটা থানার আই, সি জয়দীপ মোদক জানান, গত কাল মধ্য রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভেটাগুড়ী ওয়েলকাম এলাকা থেকে আটিয়াবাড়ী এলাকার আতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে আটক করে তাকে তল্লাশি চালিয়ে আড়াই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। থানা সূত্রে জানা যায় দিনহাটা ও দিনহাটার সংলগ্ন এলাকায় মাদক কারবারের এক ডিলার হিসেবে পরিচিত আতিয়ার’কে অনেক দিন ধরেই খোঁজ করছিল পুলিশ। এদিন সোমবার দিনহাটা থানার পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করেন। বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

