কোচবিহার, ২০ মে :
ফের কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। উত্তেজনা হাসপাতাল চত্বরে । নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর পরিবারের লোকজনেরা । তাদের অভিযোগ, হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা নিজেদের মর্জিতে জোর জুলুম করে। এদিন কয়েকজন রোগীর পরিবার হাসপাতালের ভেতরে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । সেই সময় রোগীর পরিবারের সাথে বচসা বাধে নিরাপত্তা রক্ষিদের। ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

