আলিপুরদুয়ার, ২০ ফেব্রুয়ারি :
ভুটান সীমান্ত জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ভস্মীভূত চারটি বাড়ি আহত এক মহিলা।
ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায় প্রথমে এলাকার বাসিন্দা মহিরুদ্দিন মিঞা বাড়িতে আগুন লাগে পরবর্তীতে আগুন পাশে খইমদ্দিন মিঞা, দিলদার মিঞা, বাবলু মিঞা বাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্ৰস্থরা আগুন দেখতে পেয়ে ঘুম ভেঙ্গে যায় তখন ছেলেমেয়েদের নিয়ে ঘর থেকে কোনোক্রমে বেরিয়ে প্রাণ বাঁচাই বর্তমানে এই চারটি পরিবার একেবারে নিঃস্ব কোনো কিছু বাঁচাতে পারেনি সমস্ত কিছু পুড়ে ছাই।
ঘটনাস্থলে জয়গাঁ, হাসিমারা ও ভুটান থেকে দমকলের চারটি ইঞ্জিন পৌছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে মহিরুদ্দিনের মা আলিমা খাতুন আহত হয় তিনি বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

