দিনহাটা, ২২ ফেব্রুয়ারী :
রবিবার দিনহাটা মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বড়নাচিনা এলাকার এক কিশোর গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সূত্রে জানা গিয়েছে, বড়নাচিনা এলাকার এক কিশোর ইন্দিরা বাজার এলাকা থেকে বাইকে করে বাড়ীতে ফিরছিলেন সেই সময় একটি টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে ওই ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ওই কিশোর। এলাকার লোকজন তাকে আসঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

