শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারী :
কেও বা চা বিক্রি করে,কেও বা ঘুঘনি,কেওবা রুটি সবজি বিক্রি করে পরিবার নিয়ে দিন আনা দিন খায়।এবার তাতেও বাধা সেধেছে রেল দপ্তর।রেলের ভিতর বা স্টেসন চত্বরে রুচিরুটির তাগিদে এমন ছোট ছোট ব্যাবসা করতে গেলেই মিলছে জরিমানা।জরিমানার পরিমান হাজারের অধিক।আর তাতেই বিপাকে পরেছে এনজেপি স্টেশনে থাকা হকারেরা।অনেকেই রেল কর্মিদের নজর এড়িয়ে ব্যাবসা করলেও অনেকে আবার জরিমানার ভয়ে ব্যাবসা বন্ধ করে পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে।রেলের এমন দমনপীড়নের বিরুদ্ধে এবার আন্দোলনে সরব হল হকাররা।ব্যাবসার সামগ্রী নিয়েই তারা হাজির হল রেল আধিকারিকের দপ্তরের সামনে।অফিসের গেটের সামনেই আন্দোলনে বসলেন তারা।তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে হকারদের পাশে দাড়ালেন আইএনটিটিইউসি এনজেপি শাখা।এদিন সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে চলে এই আন্দোলনে।এডিআরএম অফিসের সামনে বিক্ষোভের পর পরবর্তীতে এডিআরএম অজয় সিং কে স্মারকলিপি প্রদান করে সাত দিনের সময় সীমা বেধে দেন তারা।এর পরেও যদি দমনপীড়নের মতো ঘটনা বন্ধ না হয় তাহলে কর্মবিরতি করে রেলকে অচল করার হুমকি দেন তিনি।।।।

