on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ৪০ লক্ষ টাকারও বেশি সিকিমি মদ ও বিয়ার উদ্ধার, গ্রেফতার দার্জিলিংয়ের ৩ যুবক
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

৪০ লক্ষ টাকারও বেশি সিকিমি মদ ও বিয়ার উদ্ধার, গ্রেফতার দার্জিলিংয়ের ৩ যুবক

Online Desk
Last updated: June 24, 2026 2:35 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ২৪ জুন:

 

সিকিম থেকে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ নন-ডিউটি পেইড (এনডিপি) মদ ও বিয়ার উদ্ধার করল জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন। গভীর রাতে সেবক ফরেস্ট সংলগ্ন বেঙ্গল সাফারি এলাকায় অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করা হয়। এই ঘটনায় দার্জিলিং জেলার তিন যুবককে গ্রেফতার করেছে আবগারি দফতর। উদ্ধার হওয়া মদ ও বিয়ারের বাজারমূল্য ৪০ লক্ষ টাকারও বেশি বলে জানা গিয়েছে।

আবগারি সূত্রে খবর, জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের স্পেশাল কমিশনার সুজিত দাসের কাছে গোপন সূত্রে তথ্য আসে যে সিকিম থেকে দুটি গাড়িতে করে বিপুল পরিমাণ মদ পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরই ভক্তিনগর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর কিরাদ সিং বার্দির নেতৃত্বে একটি বিশেষ অভিযানকারী দল গঠন করা হয়। ওই দলে ভক্তিনগর রেঞ্জের আধিকারিক, ওসি এবং এক্সাইজ কর্মীরা ছিলেন। এরপর কালিঝোরা ও সেবক ফরেস্ট এলাকায় নজরদারি শুরু হয়।

বুধবার ভোররাত প্রায় ৩টা নাগাদ বেঙ্গল সাফারি সংলগ্ন এলাকায় সন্দেহভাজন দুটি গাড়িকে আটক করা হয়। আটক গাড়িগুলির মধ্যে একটি টাটা সুমো (WB 58N 7520) এবং একটি মহিন্দ্রা বোলেরো পিকআপ (WB 73E 5292) রয়েছে। গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে মোট ১,৫২৮.২ লিটার বিদেশি মদ এবং ৪৬৮ লিটার বিয়ার উদ্ধার করা হয়।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে দার্জিলিং জেলার বাসিন্দা সুধীর রাই (২৭), আয়ুষ রাই (২০) এবং আয়ুষ্মান লিম্বু (২২)-কে। তবে অভিযানের সময় পাচারচক্রের আরও এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গিয়েছে। তাকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে আবগারি দফতর।

আবগারি দফতরের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া মদ ও বিয়ারের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত দুটি গাড়ির আনুমানিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। ফলে উদ্ধার হওয়া সামগ্রীর মোট মূল্য ৫৬ লক্ষ টাকারও বেশি।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া মদ ও বিয়ার শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল হোতা এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে আবগারি দফতর।

ধৃত তিন যুবককে রিমান্ডের আবেদন জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে বলে আবগারি সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় অবৈধ মদ পাচার রোধে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

You Might Also Like

মাথাভাঙ্গা কলেজে শৃঙ্খলা ফেরাতে এবিভিপির পদক্ষেপ,কলেজে সুষ্ঠ পরিবেশ ফেরানোর দাবিতে প্রিন্সিপালের সঙ্গে বৈঠক
রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে হল সাংবাদিক বৈঠক
চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের বাড়িতে বিক্ষোভে উত্তাল কোচবিহার
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গুরুত্ব পাবে চা-বাগান সমস্যা, জানালেন সাংসদ মনোজ টিগ্গা
কোচবিহার উত্তরবিধান সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৪৫ টি পরিবারের
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?