আলিপুরদুয়ার, ২৫ ফেব্রুয়ারি :
বুধবার আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র কলেজ হল্ট এলাকায় টায়ার জ্বালিয়ে এবং অর্ধনগ্ন অবস্থায় প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতীয় যুব কংগ্রেস-এর জেলা নেতা-কর্মীরা।
জানা গিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এআই চুক্তি নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সামনেই চুক্তির প্রতিবাদ জানিয়ে অর্ধনগ্ন অবস্থায় বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কয়েকজন নেতা-কর্মী। পরবর্তীতে ওই আন্দোলনে অংশ নেওয়া কয়েকজনকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ।
এই গ্রেফতারের প্রতিবাদেই এদিন আলিপুরদুয়ারে পথে নামে যুব কংগ্রেসের কর্মীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলা হয়।

