দিনহাটা, ১২ ফেব্রুয়ারী :
বৃহস্পতিবার দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, টোটো চুরির অভিযোগে পুঁটিমারী ফুলেশ্বরী কোতোয়ালী এলাকার এক ব্যক্তির জেল হেফাজত। সূত্রে জানা গিয়েছে, খালিশা গোসানী এলাকার এক ব্যক্তি গত ১১ ই ফেব্রুয়ারী দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ গত ১০ ই ফেব্রুয়ারি তার টোটো নিয়ে গোসানী মাড়ী রাজপাট এলাকায় টোটোটি রেখে কীর্তন শুনতে যান। পরে রাত ১২টা ১৫ মিনিট নাগাদ তিনি দেখতে পান তার টোটোটি সেখানে নেই। এদিন দিনহাটা থানার পুলিশ তদন্তে নেমে টোটো চুরির অভিযোগে , পুঁটিমারী ফুলেশ্বরী এলাকার পলাশ ঘোষ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে। বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৫ শে ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।

