কোচবিহার, ২৬ ফেব্রুয়ারি :
বিয়ে বাড়ির কাজ শেষে বাড়ি ফেরার পথে বিপত্তি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেলো দুই উদিয়মান ফটোগ্রাফারের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের সাতমাইল বাঘমারা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া ছড়িয়েছে কোচবিহারে। মৃত দুই যুবকের নাম প্রবীর দে ও গৌর সাহা। এদের মধ্যে প্রবীর দে কোচবিহার শহর সংলগ্ন কালীঘাট এলাকার বাসিন্দা। অন্যদিকে গৌর সাহা কোচবিহার শহরের ১৮ নং ওয়ার্ডের বাসিন্দা। গতকাল রাতে মাথাভাঙ্গায় একটি বিয়েবাড়িতে কাজে গিয়েছিলো দুজনেই। সারারাত কাজে শেষে বাইকে করে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে মুখমুখী সংঘর্ষ হয় তাঁদের বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। এরপর তাঁদের উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসাপাতালে নিয়ে আসা হয়

