দিনহাটা, ২১ মার্চ :
দিনহাটায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক কর্মী-সমর্থক। শনিবার বাবুপাড়া এলাকায় দিনহাটা বিধানসভার বিজেপি প্রার্থী অজয় রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অজয় রায়। তারই মাঝে এই যোগদান রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে অজয় রায় বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা কমে গিয়েছে। অনেকেই দল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন।
অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এক যুবক জানান, দলে থেকে কোনও গুরুত্ব পাচ্ছিলেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে বিজেপির হয়ে সক্রিয়ভাবে কাজ করার কথাও তিনি জানান।
জানা গিয়েছে, দিনহাটা বিধানসভার ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বুথ থেকে এই যোগদান হয়েছে।

