কোচবিহার, ২২ মে :
বন্ধ দিশা কমিটির মিটিং! পালাবদলের পর ফের সেই বৈঠক নিয়মিত শুরুর বিষয় নিয়ে কোচবিহার জেলাশাসকের সাথে বৈঠক করেন সাংসদ জয়ন্ত রায় এবং মেখলিগঞ্জ এর বিধায়ক দধিরাম রায়।
এই দিশা কমিটির মাধ্যমে জেলায় চলতে থাকা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়। প্রতিটি জেলার সাংসদরা এই কমিটির চেয়ারম্যান হয়ে থাকেন। কোচবিহারের ক্ষেত্রে এই কমিটির চেয়ারম্যান কোচবিহার লোকসভার সাংসদ জগদীশ বসুনিয়া এবং কো চেয়ারম্যান জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। তার অভিযোগ, ২০১৯ সাল থেকে এই কমিটির কোনো বৈঠক অনুষ্টিত হয়নি। হলেও তাকে ডাকা হয়নি। এর ফলে জেলায় চলতে থাকা কেন্দ্রীয় প্রকল্প কতদূর তা বোঝা যাচ্ছে না। উন্নয়নের স্বার্থে দ্রুত সেই কমিটির বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন তিনি।

