আলিপুরদুয়ার, ১ মার্চ :
এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ গেল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডুর। তিনি আলিপুরদুয়ার শহরের বাসিন্দা। তাঁর নাম বাদ যাওয়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে আলিপুরদুয়ার শহর এলাকায়।
বিডিও প্রসেনজিৎ কুন্ডুর বাড়ি আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। তাঁর বয়স ৩৭ বছর।কর্মসূত্রে তিনি ময়নাগুড়িতে থাকছেন পরিবার নিয়ে।শনিবার প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা।আলিপুরদুয়ারে
বাদ গিয়েছে ১১হাজার ৬৯২ জনের নাম।তাঁর মধ্যে রয়েছে এই বিডিও-র নাম।
বিডিও বাবা ও বোন আলিপুরদুয়ার শহড়ে থাকে এই ময়নাগুড়ি বিডিও বাবা অজিত কুমার কুণ্ডু জানান সমস্ত কাগজ পত্র দেওয়ার পর এমন কেন হল বুঝতে পারছিনা তিনি আরো জানান অভিঞ্জ লোক কাজ করছে কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে।
ময়নাগুড়ি বিডিও বোন রিয়া কুণ্ডু জানান সমস্ত কিছু নথী দেওয়ার পর কেন নামটা বাদ গেল বুঝে উঠতে পারছিনা বিষয়টা খারাপ লাগছে।
এই বিষয়ে আলিপুরদুয়ার সাত নং ওয়ার্ড তৃণমূলী কাউন্সিলর পার্থ প্রতিম ঘোষ জানান এই সাত নং ওয়ার্ডে ময়নাগুড়ি বিডিও প্রশেনজিৎ কুণ্ডুর আদি বাড়ি বর্তমানে তিনি পরিবার নিয়ে ময়নিগুড়িতে থাকেন আর শহড়ে তেরো নং ওয়ার্ডে তার বোনের বাড়ি।

