কোচবিহার, ১০ মার্চ :
SIR এর আতঙ্ক দূর করতে পথে নামলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কোচবিহার ২ নং ব্লকের বিভিন্ন বুথে বুথে ঘুরে তৃণমূল নেতৃত্বরা মানুষকে সচেতন করে। সাথে আতঙ্কিত হয়ে কেউ যাতে কোনো ভুল পদক্ষেপ না নেয় তা নিয়েও সচেতন করা হয়। এদিন ব্লক সভাপতি শুভঙ্কর দে র নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষের কাছে পৌঁছন। তৃণমূল নেতৃত্বর বক্তব্য অনুযায়ী SIR আতঙ্কে কোচবিহার ২ নং ব্লকে এই যাবৎ ৪ টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই ধরণের মর্মান্তিক ঘটনা এড়াতেই উদ্যোগ বলে জানা গিয়েছে।

