শিলিগুড়ি, ২৯ মে:
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে AIDSO কর্মী ও সংগঠকদের উপর ABVP-র নৃশংস হামলার প্রতিবাদে শুক্রবার শিলিগুড়ির সাফদার হাসমি চকে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা। বিভিন্ন ছাত্র, যুব ও গণসংগঠনের প্রতিনিধিরা এদিন উপস্থিত থেকে ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন।
বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। AIDSO কর্মীদের উপর হামলার ঘটনাকে তাঁরা “গণতন্ত্রের উপর আঘাত” বলে উল্লেখ করেন। একইসঙ্গে শিক্ষাঙ্গনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দাবিও তোলা হয় সভা থেকে।
প্রতিবাদ সভায় উপস্থিত আন্দোলনকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। সভার শেষে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে সাফদার হাসমি চক এলাকা।

