আলিপুরদুয়ার, ১৪ মার্চ:
পি এফ জমা, গ্যাচুইটি প্রদান সহ একাধিক দাবিতে আগামী ১৬ ও ১৭ মার্চ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার সবকটি চা বাগানে গেট মিটিং এর ডাক দিল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এদিন একথা জানান তৃণমূলের চা বাগান সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও। এই বিষয়ে বীরেন্দ্র ওরাঁও জানান সকাল সাড়ে সাতটা থেকে নয়টা দেড় ঘণ্টা প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হবে।
বীরেন্দ্র ওরাঁও আরো জানান আমরা বিজেপি মত না যে ভোট এলেই চা শ্রমিকদের কথ মনে পড়বে ভোট এলেই দোকান খুলে বসার মত বিজেপি ও বিটিডাব্লুইউ পথে নামে। তৃণমূল বারো মাস শ্রমিকদের পাশে থাকে বারো মাস চা শ্রমিকদের দাবী দাওয়া আন্দোলন সংঘটিত করে। বিজেপি ভোট এলেই রথ যাত্রা করে আর রথের উপরে বসে থাকে আর তৃণমূল সড়কে চা শ্রমিকদের সাথে মিলে পদযাত্রা করে এটাই বিজেপি সাথে তৃণমূলের ফড়াক বলে জানান বীরেন্দ্র ওরাঁও।

