on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: তিন মাস ধরে মিলছে না সরকারি রেশন , ডিলার উধাও: অনাহারের মুখে গদাধর বনবস্তির শতাধিক পরিবার।
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ার

তিন মাস ধরে মিলছে না সরকারি রেশন , ডিলার উধাও: অনাহারের মুখে গদাধর বনবস্তির শতাধিক পরিবার।

Online Desk
Last updated: December 18, 2025 4:15 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার, ১৮ ডিসেম্বর :

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত গদাধর বনবস্তিতে গত তিন মাস ধরে সরকারি রেশন না পাওয়ায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলঘেরা এই দুর্গম গ্রামে বসবাসকারী শতাধিক পরিবার আজ দু’ বেলা অন্ন জোটাতে হিমশিম খাচ্ছে। গ্রামবাসীরা একের পর একবার রেশন দোকানে গিয়েও হতাশ হয়ে ফিরেছেন। কিন্তু রেশন ডিলারের কোনও খোঁজ মেলেনি, এমনকি ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। বড়দিনের মতো গুরুত্বপূর্ণ উৎসবের আগে রেশন না পাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

জানা গেছে, গদাধর বনবস্তিতে প্রায় ৩০০ পরিবারের বসবাস। বনবস্তির অধিকাংশ পরিবার পশুপালন ও সামান্য চাষবাসের উপর নির্ভরশীল। স্থায়ী আয়ের কোনও ব্যবস্থা না থাকায় সরকারি রেশনই তাদের জীবনধারণের প্রধান ভরসা। অভিযোগ, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাসে একবারও রেশন দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে রেশন দোকান বন্ধ রয়েছে এবং ডিলার গ্রামে আসছেন না। ফোন করলে কখনও ‘নট রিচেবল’, কখনও আবার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এই অবস্থায় ক্ষুব্ধ ও অসহায় গ্রামবাসীরা একজোট হয়ে কালচিনি ব্লক প্রশাসনিক দপ্তরের ফুড সাপ্লাই অফিসে যান। অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়ে তারা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গ্রামবাসীরা স্পষ্ট করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

গ্রামবাসী সুমি টুডু ও অজিত মারান্ডি জানান, তাঁদের গ্রামে কোনও বিশেষ কর্মসংস্থানের সুযোগ নেই। রেশনই তাঁদের বেঁচে থাকার একমাত্র উপায়। টানা তিন মাস রেশন না পাওয়ায় বহু পরিবার ঠিকমতো এক বেলা খাবারও পাচ্ছে না। ডিলার দোকান খোলেন না, যোগাযোগও করা যাচ্ছে না এই অবস্থায় প্রশাসনের দ্বারস্থ হওয়া ছাড়া তাঁদের আর কোনও উপায় ছিল না।

স্থানীয় বাসিন্দা প্রকাশ মুর্মু বলেন, এই ডিলার আগেও ঠিকমতো রেশন দিত না। সেই সময়ও থানায় ও প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ। তিন মাস ধরে সম্পূর্ণ রেশন বন্ধ এবং ডিলার একেবারে উধাও। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ওই ডিলারকে অপসারণ করে একজন দায়িত্বশীল ও সৎ ডিলার নিয়োগ করতে হবে।

এদিকে এই বিষয়ে কালচিনির বিধায়ক বিশাল লামাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, চা বাগান ও বনবস্তি এলাকায় দীর্ঘদিন ধরেই রেশন ব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম চলছে। তিন মাস ধরে রেশন না দিয়ে ডিলার গা ঢাকা দিয়েছে এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ হওয়া উচিত। কিন্তু প্রশাসনিক ব্যর্থতার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকেই।

You Might Also Like

শিলিগুড়ি শহরে এক নাবালিকা কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা
হঠাৎই থামল ভোটের গতি! শিলিগুড়িতে আচমকা সমস্ত প্রচার বন্ধ করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ
কলকাতায় পঞ্চানন বর্মার মূর্তি বসাতে উদ্যোগী ক্ষত্রিয় সোসাইটি । চিঠি রাজ্য সরকারকে
শিলিগুড়িতে ইস্তেহার প্রকাশ ভারতীয় জনতা পার্টি-র, উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন শংকর ঘোষ
“আজকের ছাত্র, আজকের ছাত্রী, আগামীতে বাংলার ভবিষ্যৎ ” এই মোটো নিয়ে শহরের পরীক্ষার্থীদের উৎসাহ দিতে “স্বপ্ন পূরণ” নামে নতুন প্রকল্প চালু করলো জলপাইগুড়ি পুরসভা।
TAGGED:#ALIPURDUAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াআলিপুরদুয়ারউত্তরবঙ্গকোচবিহারজলপাইগুড়িদক্ষিণবঙ্গ

রাজ্যজুড়ে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, তীব্র গরম থেকে মিলবে স্বস্তি

By Online Desk
4 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?