on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: জলদাপাড়া জাতীয় উদ্যানে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করল বন দফতর
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ার

জলদাপাড়া জাতীয় উদ্যানে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করল বন দফতর

Online Desk
Last updated: December 7, 2025 12:23 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার, ৭ ডিসেম্বর :

 

মানুষ-বন্য প্রাণী সংঘাত মোকাবিলা ও পাচার রোধে বড় পদক্ষেপ বন দফতরের।
আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানে মানুষ- বন্যপ্রাণী সংঘাতের সময় দ্রুত হস্তক্ষেপ করা এবং বন্যপ্রাণী সংরক্ষণে নজরদারি আরও শক্তিশালী করতে আধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করা হয়েছে। নতুন এই কন্ট্রোল রুমের মাধ্যমে রেডিও টেলি-কমিউনিকেশন নেটওয়ার্কে সংযুক্ত থাকবে পুরো উদ্যান এলাকার অন্তর্গত সমস্ত রেঞ্জ, বিট অফিস এবং বনকর্মী দল। ফলে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ ও সমন্বয় আগের তুলনায় আরও দ্রুত ও কার্যকরভাবে ঘটবে বলে জানা যায়।

সাধারণ মানুষের জন্য দেওয়া হবে দুটি হেল্পলাইন নম্বর, যেখানে ফোন করে কেউ হাতি-মানুষ সংঘাত, বন্যপ্রাণীর গতিবিধি বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে খবর জানাতে পারবেন। খবর পাওয়া মাত্রই কন্ট্রোল রুম থেকে নিকটবর্তী টহলদলকে নির্দেশ পাঠানো হবে এবং দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

উদ্যানের গুরুত্বপূর্ণ হাতির করিডর এলাকায় স্থাপন করা হয়েছে ৩০টি উচ্চমানের সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরার ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। বন্যপ্রাণীর চলাচল, পাশাপাশি বেআইনি প্রবেশ বা সম্ভাব্য শিকারচক্রের গতিবিধিও ধরা পড়বে। বন দফতরের দাবি, এই প্রযুক্তিগত নজরদারি বন্যপ্রাণী সুরক্ষা ও পাচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

জলদাপাড়া ন্যাশনাল পার্কের ডিএফও প্রবীণ কাশওয়ান জানান, “জলদাপাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্যপ্রাণ এলাকা। এখানে একশৃঙ্গ গন্ডার, বাইসন, সম্বর ও হাতিসহ বিভিন্ন বন্যজীব রয়েছে। বন্যপ্রাণী রক্ষায় বহু অ্যান্টি-পোচিং ক্যাম্প রয়েছে এবং নিয়মিত হাতি ও গাড়ি নিয়ে পেট্রোলিং করা হয়। প্রয়োজনে ড্রোনও ব্যবহার করা হয়।” তিনি আরও জানান, হাতির সংখ্যা বেশি থাকায় সংঘাতের সম্ভাবনাও বেশি। মানুষ-হাতি সংঘাত কমাতে দিন-রাত মিলিয়ে প্রায় ২৫টি টিম নজরদারিতে থাকে। এই কাজকে আরও গতিশীল করার লক্ষ্যেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

You Might Also Like

হোলির দিন সাত সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ভ্যানচালকের
“বয়কট বিজেপি” পোস্টার ঘিরে ফালাকাটায় রাজনৈতিক চাপানউতোর
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই জোর কদমে প্রচারের ময়দানে নেমে পড়লেন নাগরাকাটা বিধানসভার তৃণমূলের প্রার্থী সঞ্জয় কুজুর
জয়ন্তিপাড়ায় পুরোনো পুকুর সংস্কারে ব্যয় ৫২ লক্ষ টাকা
চা বাগানে শ্রমিকদের রিলে অনশন আজ দশ দিনে পড়লো।
TAGGED:#ALIPURDUAR
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?