শিলিগুড়ি, ১৮ মার্চ :
২ কোটি টাকার মাদক সহ গ্রেফতার দুই মাদক কারবারি কে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠালো বাগডোগরা থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় মাদক পাচারের ছক বানচাল করে দুই যুবককে গ্রেফতার করে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। অভিযুক্তদের হেফাজত থেকে ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়।
বাগডোগরা পানিঘাটা মোড়ে নাকা তল্লাশি চালানোর সময় নকশালবাড়ি থেকে শিলিগুড়ির দিকে আসা একটি মোটরসাইকেল দার করিয়ে তল্লাশি চালানো হলে বাইক চালক ও আরোহীর কাছে থাকা দুটি ব্যাগ থেকে মোট ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপরই গ্রেপ্তার করা হয় মাদক কারবারে জড়িত ২ যুবককে। ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন(২৬) ও তন্ময় বর্মন (২৫) । দুজনেই পানিট্যাংকি রামধন জোতের বাসিন্দা।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করতে ধৃতদের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

